২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবহেলিত জনগোষ্ঠীর চাহিদাকে অগ্রাধিকার দিতে হবে: ইয়াসমিন মুর্শেদ

সমাজের এতিম, প্রতিবন্ধী ও দুস্থ জনগোষ্ঠির চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম সুচারুভাবে বাস্তবায়ন করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2006, 07:48 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

বুধবার সমাজকল্যাণ, প্রাথমিক ও গণশিক্ষা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ইয়াসমিন মুর্শেদ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও এর অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন।

বুধবার এক তথ্য বিবরণীতে এ সভার বরাত দিয়ে বলা হয়, উপদেষ্টা দেশের সার্বিক উন্নয়ন, সামাজিক সমস্যা নিরসন ও দারিদ্র্য দূরীকরণে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তাদের সাফল্যও অনেক। সেগুলোকে জাতির সামনে তুলে ধরলে জনগণ অনুপ্রাণিত হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব এম এ হাই হাওলাদার, জাতীয় প্রতিবন্ধি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আজিজুল হক, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক হাফিজুল ইসলাম মিয়া প্রমুখ।