সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বললেন রাষ্ট্রপতি
দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সশস্ত্র বাহিনীকে যেকোন ধরনের অবস্থায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি এবং তত্ত্বাবধায়ক সরকার প্রধান প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ।
বুধবার সকালে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি এ নির্দেশ দিয়েছেন।
রাষ্ট্রপতি বলেন, অবাধ এবং সুষ্ঠুূ নির্বাচনের জন্য প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হবে। তিনি বলেন, নির্বাচনে সবাত্মক সহযোগিতা করার ক্ষমতা এবং লোকবল সেনাবাহিনীর রয়েছে। তিনি বলেন, আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে সম্পন্ন হওয়ার স্বার্থে সিভিল প্রশাসনকে সহায়তা করার জন্য সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।
দেশে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে সেনাাবাহিনী গুরুত্বপূর্ন ভুমিকা রাখতে পারবে বলে তিনি বিশ্বাস করেন।
রাষ্ট্রপতি তার ভাষণে জনগণের জানমাল রক্ষার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে তিন বাহিনী প্রধান, দেশের ১১ সেনা অঞ্চলের ১১ জিওসি, ২৯ মেজর জেনারেল, তিন বাহিনীর বিভিন্ন ইউনিট প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সচিবসহ সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
