২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুটি সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীসহ নিহত ৪

চট্টগ্রামের সীতাকুণ্ড এবং সাতকানিয়ায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার এক স্কুল ছাত্রীসহ চারজন নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2006, 09:12 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

নিহত স্কুল ছাত্রীর নাম রুবি। সে চকরিয়া উপজেলার আমির হোসেনের মেয়ে। নিহত অন্য তিনজনের পরিচয় মেলেনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে সীতাকুণ্ড উপজেলার সোনাপাহাড় এলাকায় বেলা ১টার দিকে চট্টগ্রামগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত ও অপর এক যাত্রী গুরুতর আহত হয়।

তাকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় অটো রিকশাটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

সাতকানিয়া উপজেলার কেরানীহাটে অপর এক সড়ক দুর্ঘটনায় রুবি আক্তার নামে এক স্কুলছাত্রী নিহত হয়। কক্সবাজার থেকে ছেড়ে আসা গ্রীনলাইন পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।