২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে বাস চাপায় তরুণী নিহত

বাস চাপায় দোলনা আকতার (২০) নামের এক তরুণী নিহত হয়েছে মঙ্গলবার রাজধানীর বনানীতে। গুরুতর আহত হয় নিহতের এক আত্মীয়ও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2006, 08:17 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

এর পরপর জনতা বাসটিতে আগুন লাগিয়ে দেয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২ টার দিকে বনানী ১ নম্বরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস দোলনা ও তার ভাগ্নি চম্পাকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দোলনা আকতারকে মৃত ঘোষণা করেন। চম্পাকে ওই হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

তারা দুজনই বনানীর চেয়ারম্যান বাড়িতে অবস্থিত জেএএইচ হার্ডওয়ার লিমিটেডে চাকরি করতেন। বসবাস করতেন নুরের চালা এলাকার এক বাড়িতে ।

দোলনা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার শিমুলিয়া গ্রামের মোহাম্মদ শামসুদ্দিনের মেয়ে।

ঘটনার পরপরই লোকজন হামলা চালিয়ে বাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয় বিমানবন্দর সড়কে। জনতা বাস চালককে ধরে পুলিশে সোপর্দ করেছে।

তবে গুলশান থানা পুলিশ জানায়, কাউকে গ্রেপ্তার হয়নি।