২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় অস্ত্রসহ তরুনী গ্রেপ্তার

একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ রিনা ওরফে সুমি (১৯) নামের এক তরুনীকে গ্রেপ্তার করা হয়েছে আশুলিয়ার চন্দ্রার মোড়ে সোমবার বিকেলে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2006, 11:59 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

র‌্যাব ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোপনে সংবাদ পেয়ে র‌্যাব-১১-এর একটি দল রাজশাহী থেকে আসা ন্যাশনাল পরিবহনের একটি বাসে (ঢাকা-মেট্রো-ব-১৪-১২০৬ ) তল্লাশি চালিয়ে অস্ত্রসহ ওই তরুনীকে আটক করে।

র‌্যাব-১১ অধিনায়ক লে.ক. ইনামুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিনা জানিয়েছে তার বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার পলিপড়া গ্রামে। পিতার নাম মো. ইদিস্র আলী।