২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূর্যগ্রহণ বৃহস্পতিবার, দেখা যাবে দেশের পুর্বাঞ্চল থেকে

অল্পকিছু সময়ের জন্য হলেও বৃহস্পতিবার মাঝামাঝি একটা জায়গায় অবস্থান নিয়ে ধীরে ধীরে সূর্যকে গ্রাস করা শুরু করবে বুধের কালো ছায়া। এক পর্যায়ে পুরোপুরি ঢেকে দিবে সূর্যকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2006, 03:17 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

এই দৃশ্য দেখা যাবে বাংলাদেশের পূর্বাঞ্চলের যে কোনো খোলা জায়গা থেকে সূর্যোদয়ের পর পর ভোর ৫ টা ১০ মিনিটে । তবে মেঘমুক্ত ও পরিস্কার আকাশ থাকলেই কেবল টেলিস্কোপের মাধ্যমে উপভোগ করা সম্ভব হবে চমৎকার এই দৃশ্য।

আবহওয়া দপ্তরের এক সংবাদ বিঞ্জপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় রাত ১ টা ১২ মিনিট ২ সেকেন্ডে বুধের ছায়া পড়বে সূর্যের বহির্ভাগের দক্ষিণ-পূর্ব দিকের কিছু অংশে। ১ টা ১৩ মিনিট ৫৫ সেকেন্ডের মধ্যে তা ছড়িয়ে পড়বে দক্ষিণ-পূর্বের অভ্যন্তর ভাগে। আর মধ্য ভাগ গ্রাস করবে রাত ৩টা ৪১ মিনিট ২ সেকেন্ডে।

এ সময় বুধের ছায়া ও সূর্যের মধ্যে কৌণিক দূরত্ব হবে ৭ ডিগ্রি ৩ মিনিট ৫৪ সেকেন্ড।

এছাড়া বুধের ছায়া সূর্যের পশ্চিম দিকের ভেতরের বলয় ঢেকে দেবে ৬ টা ৮ মিনিট ১৪ সেকেন্ডে। সূর্যের পশ্চিম দিকের বহির্বলয় গ্রাস করবে ৬ টা ১০ মিনিট ৭ সেকেন্ডে।

কক্সবাজারে বৃহস্পতিবার সূর্য উঠবে ভোর ৬ টায়।