রাজশাহীতে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
রাজশাহীর বাগমারার আউচপাড়া ইউপির মোগাইপাড়া বিলে ৫০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক মহিলার লাশ পাওয়া গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাতে স্থানীয় লোকজন ফুলে ভেসে ওঠা লাশটি দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ বিল থেকে লাশটি উদ্ধার করে। রোববার ময়না তদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। পুলিশের সুরতহাল রিপোর্টে বলা হয়েছে, লাশের গলা, হাত ও পা পড়নের কাপড় দিয়ে বাঁধা এবং শরীরে কোন কাপড় ছিল না।
এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
