২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের মুলাদিতে গণপিটুনিতে একজন নিহত

মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপুর গ্রামে রোববার সকালে গণপিটুনিতে তারেক (২৮) নামে একজন নিহত হয়েছে। চাঁদাবাজির অভিযোগে তাকে পিটিয়ে মারা হয় বলে পুলিশ জানিয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2006, 03:48 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

তারেক গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে।

গণপিটুনিতে আহত তারেকের দুই সহযোগী রমজান (২৮) ও পলাশকে (২৫) শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে তারেক ও তার সহযোগীদের হামলায় গুরুতর আহত হন আবুল হোসেন আকনের প্রবাসী ছেলে জসিম আকন।

মুলাদী থানার এসআই হাবিব জানান, রামারপুর গ্রামের আবুল হোসেনের বাড়িতে অভিযুক্ত তিনজন সকালে এসে তাদের কাছে চাঁদা দাবি করে। এ সময় জসিম আকন তাদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে জসিমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। এ ঘটনায় এলাকাবাসী তারেক ও তার সহযোগীদের ঘেরাও করে বেধড়ক পিটুনি দেয়। পিটুনিতে ঘটনাস্থলেই তারেক মারা যায়।

ঘটনার পর তারেকের পরিবার জনরোষে পড়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে।

পুলিশ জানায়, তারেকের বিরুদ্ধে থানায় একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে।