২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রধানমন্ত্রীর সচিব খোন্দকার শহীদ বিএনপিতে যোগ দিচ্ছেন

সাবেক প্রধানমন্ত্রীর সচিব খোন্দকার শহীদুল ইসলাম সোমবার বিএনপিতে যোগ দিচ্ছেন। সোমবার সন্ধ্যায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে তাঁর বিএনপিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2006, 03:25 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

আগামী সংসদ নির্বাচনে তিনি ঝিনাইদহ-১ আসনে বিএনপির মনোনয়ন চাইবেন বলে শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর আওয়ামী লীগসহ ১৪ দলের আপত্তির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেন। ১ নভেম্বর তাঁর চুক্তি শেষ হয়ে যাওয়ার কথা ছিল।