ভোলায় ১০ জেলে গুলিবিদ্ধ, ৭ ট্রলার লুট
জলদস্যুদের গুলিতে ১০ জেলে আহত হয়েছেন মেঘনার শাহবাজপুর চ্যানেলের বসনডাঙা চরের কাছে শুক্রবার দুপুরে। ৭টি ট্রলারও নিয়ে যায় তারা।
প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার জেলেরা জানান, কালা জসিম গ্রুপের ২৫/৩০ দস্যু দুপুরে ৮টি ট্রলারে চড়াও হয়। এ সময় তাদের গুলিতে আহত হন ১০ জেলে।
এদিকে একেকটি ট্রলার ছাড়িয়ে আনতে দস্যুরা ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করেছে।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ট্রলার ডাকাতির ঘটনা জেলেরা আমাকে জানিয়েছেন। তবে আর যাতে এমন ঘটনা না ঘটে সে জন্য পুলিশী টহলের ব্যবস্থা করা হয়েছে।
