২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি হলে পুলিশী তল্লাশি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলে বুধবার গভীর রাতে মহানগর পুলিশ তলাশ্লি চালিয়ে দুই বহিরাগতকে গ্রেফতার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2006, 02:56 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

এরা হলো তানভীর আহমেদ এবং এম ফরহাদ।

জানা যায়, রাত সাড়ে তিনটা থেকে পুলিশ জগন্নাথ হল, স্যার এফ রহমান হল, মুহসিন হল, জিয়াউর রহমান হল এবং জহুরুল হক হলে তল্লাশি চালায়। ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত এ তল্লাশি অভিযান চলে। অভিযানকালে পুলিশ জগন্নাথ হলের ৩৮৫ নম্বর কক্ষ থেকে তানভীর আহমেদ এবং স্যার এফ রহমান হলের ৩১৮ নম্বর কক্ষ থেকে এম ফরহাদ নামে অপর এক বহিরাগতকে গ্রেফতার করেছে।