ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর এলাকায় বুধবার রাত তিনটার দিকে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।
এরা হলেন বাস চালক, কন্ডাক্টর ও হেলপার।
পুলিশ জানায়, সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি মাছবাহী ট্রাকের সঙ্গে ফরিদপুর থেকে কামারখালীগামী হালিম পরিবহনের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। বাসটি কামারখালী থেকে যাত্রী ওঠানোর জন্য যাচ্ছিল। দুর্ঘটনায় ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে গেলেও ট্রাকের কেউ নিহত হয়নি।
