উপদেষ্টারা কাজ শুরু করেছেন
নবগঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা বৃহস্পতিবার প্রথমবারের মত সচিবালয়ে নিজ নিজ দপ্তরে কাজ করেছেন।
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ বুধবার রাতে ১০ উপদেষ্টার মধ্যে দপ্তর বন্টন করার পর এটাই তাদের প্রথম কার্যদিবস। দায়িত্ব নিয়েই উপদেষ্টারা সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এসময় তারা পরবর্তী করণীয় ঠিক করেন।
আপিল বিভাগের সাবেক বিচারক ফজলুল হক, সাবেক মন্ত্রিপরিষদ ও অর্থসচিব ড. আকবর আলী খান, সাবেক সেনা প্রধান লে. জেনারেল (অব.) হাসান মশহুদ চৌধুরী, ডা. সুফিয়া রহমান, প্রধান এম আজিজুল হক দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। এসময় তারা সবাই দৈনন্দিন কাজের চেয়ে নির্বাচনকে বেশি গুরুত্ব দেন।
সচিবালয়ে প্রথম কাজে যোগ দিয়ে অর্থ, যোগাযোগ, স্বাস্থ্য, স্থানীয় সরকার, আইন
বৃহস্পতিবার সকালে উপদেষ্টারা নিজ নিজ মন্ত্রণালয়ে গিয়ে প্রথমেই কর্মকর্তা, কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেছেন।
উপদেষ্টাদের মধ্যে বন্টন করা দপ্তরগুলো হচ্ছে
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদ
সশস্ত্র বাহিনী বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়, এনজিও ব্যুরো, প্রতিরক্ষা, সংস্থাপন, সরকারী কর্মকমিশন, পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়।
আপিল বিভাগের সাবেক বিচারক ফজলুল হক
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় সংসদ সচিবালয়, ভূমি, বন ও পরিবেশ মন্ত্রণালয় ।
সাবেক মন্ত্রিপরিষদ ও অর্থসচিব ড. আকবর আলী খান
অর্থ মন্ত্রণালয় (অর্থ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পরিকল্পনা বিভাগ, পরিকল্পনা বিভাগের বাস্তবায়ন, পরীবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ)
সাবেক সেনা প্রধান লে. জেনারেল (অব.) হাসান মশহুদ চৌধুরী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা, যোগাযোগ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিব সি এম শফি সামি
কৃষি, সংস্কৃতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
সাবেক সচিব ধীরাজ কুমার নাথ
মৎস্য ও পশু সম্পদ, গৃহায়ণ ও গণপূর্ত এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
সাংবাদিক ও সম্পাদক মাহবুবুল আলম
পানি সম্পদ, তথ্য ও ধর্ম মন্ত্রণালয়।
সাবেক পুলিশ প্রধান এম আজিজুল হক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বন্দর জাহাজ চলাচল এবং অভ্যন্তরীণ নৌ পরিবহন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়।
ডা. সুফিয়া রহমান
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
ইংরেজি মাধ্যমের একটি স্কুলের প্রধান ইয়াসমীন মুরশিদ
মহিলা ও শিশু, প্রাথমিক ও গণশিক্ষা এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়।
মানবাধিকার কর্মী সুলতানা কামাল
শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়।
