ইসলামী ঐক্যজোটের চারদলীয় জোট ত্যাগের ঘোষণায় নড়াইলে মিশ্র প্রতিক্রিয়া
চারদলীয় জোট থেকে মাওলানা আজিজুল হক সমর্থিত ইসলামী ঐক্যজোট বের হয়ে যাওয়ার ঘটনায় নড়াইলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গত নির্বাচনে ইসলামী ঐক্যজোট নেতা মুফতি শহীদুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে সাংসদ নির্বাচিত হন। তাই তার জোট ত্যাগের ঘোষণা এলাকার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচিত হচ্ছে।
স্থানীয় চারদলীয় জোট ইতোমধ্যে মুফতি শহিদুল ইসলামকে নড়াইলে অবাঞ্চিত ঘোষণা করেছে।
জোট ত্যাগের ব্যাপারে মুফতি শহীদুল বলেন, বিএনপি--জামাত তাদেরকে স্থানীয় বা কেন্দ্রীয়ভাবে কখনোই সাহায্য করেনি।
তিনি আরও বলেন, যে পরিস্থিতিতে চারদলীয় জোট গঠিত হয়েছিল এখন আর সেই পরিস্থিতি বিদ্যমান নেই।
এ বিষয়ে জামাতের জেলা আমীর মাওলানা নুরনবী জিহাদি ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘শহীদুল ইসলাম জোটের সাথে বেঈমানী করেছেন।
তবে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার বলেন, ‘শহীদুলের অবস্থান পরিবর্তন জোটে কোনো প্রভাব ফেলবে না।
এদিকে মুফতি শহীদুল আওয়ামী লীগের সাথে নির্বাচনী জোট হওয়ার সম্ভাবনার কথা জানালেও আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুভাষ বোস বলেন, ‘ইসলামী ঐক্যজোটের সাথে আমাদের আদর্শগত পার্থক্য রয়েছে। তাই আমরা এতে উল্লসিত কিংবা ব্যথিত কোনোটাই নই।
