২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ উপদেষ্টার নাম চূড়ান্ত, সাড়ে নয়টায় শপথ

অতঃপর তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে ১০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। রাত সাড়ে নয়টায় বঙ্গভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই শপথ অনুষ্ঠান হবে। রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়াজ উদ্দিন আহম্মেদ এই শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। (আপডেট-২১১৫ঘ.)

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2006, 05:07 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

মঙ্গলবার সারাদিন উপদেষ্টাদের নাম নিয়ে বিভিন্ন আলোচনা বা গুজব শোনা যেতে থাকে । দুই প্রধান দলের নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে নফহবংি২৪.পড়স এর তৈরি করা তালিকাতেও আসে পরিবর্তন। চার দলীয় জোটের পক্ষ থেকে প্রস্তাবিত দুই উপদেষ্টা দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান। এর পরে উপদেষ্টাদের নতুন তালিকা করে তাদের মতামত নেওয়া হয়। 

বঙ্গভবনের সূত্র জানায়, উপদেষ্টা তালিকায় একজন সাবেক বিচারক, সেনা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, সাবেক আমলা, একজন সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক রয়েছেন।

মঙ্গলবার বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ রাজনৈতিক দলগুলো উপদেষ্টা পদে নিয়োগের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের কাছে তালিকা দেয়। এদিকে নামে তালিকা রাষ্ট্রপতির কাছে জমা পড়ার পর শপথ গ্রহন অনুষ্ঠান নিয়ে বঙ্গভবন বিপাকে পড়ে। প্রস্তাবিত নামের তালিকা থেকে বাছাই শেষে যাদের চূড়ান্ত করা হয়, তাদের সর্ম্পকে তথ্য জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়। তাদের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত শপথের সময় নির্ধারণ বিলম্ব ঘটেছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোখলেসুর রহমান চৌধুরী জানান, উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানের আগে কিছু আনুষ্ঠানিকতা থাকে, সেজন্য এ বিলম্ব ঘটেছে।

বিভিন্ন সূত্রে ওই তালিকায় প্রস্তাবিত নাম  জানা গেছে।

আওয়ামী লীগ প্রস্তাবিত উপদেষ্টারা হলেন, ব্যারিস্টার শফিক আহমেদ, অ্যাডভোকেট সুলতানা কামাল, আহমেদুল হক চৌধুরী, ড. মশিউর রহমান ও এয়ার ভাইস মার্শাল(অব.) জামালউদ্দিন আহমেদ।

অন্যদিকে বিএনপি প্রস্তাবিত উপদেষ্টারা হলেন, সাবেক বিচারপতি ফজলুল হক, ড. আকবর আলী খান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) হাসান মশহুদ চৌধুরী অথবা মেজর জেনারেল (অব.) আবদুল মতিন, অধ্যাপক কেএম মহসিন।  

এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রস্তাবিত তিনটি নামের মধ্যে দুটি জানা গেছে। তাঁরা হলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং মেজর জেনারেল (অব.) আতিকুর রহমান। অপরজন হলেন একজন ব্যবসায়ী, তার নাম জানা যায়নি।

জনা গেছে, চয়ড়ান্ত তালিকায় বিএনপি ও আওয়ামী লীগের তালিকা থেকে তিনজন করে ৬জন এবং রাষ্ট্রপতি নিজের পছন্দে ৪ জনকে উপদেষ্টা হিসেবে মনোয়ন দিয়েছেন। রাষ্ট্রপতির তালিকায় হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সুফিয়া রহমান ও সাংবাদিক মাহবুবুল আলমের নাম  রয়েছে।

আওয়ামী লীগ, বিএনপি ও বঙ্গভবন সূত্রে এ তথ্য জানা গেছে।মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ ১৪ দলের নেতারা রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করে জোটের প্রস্তাবিত তালিকাটি হস্তান্তর করেন।

এ ছাড়া সদ্যগঠিত লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ডা. বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে একটি দল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে অবিলম্বে পূর্ণাঙ্গ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার অনুরোধ জানান। সেইসঙ্গে একটি নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আয়োজনেরও আহ্বান জানান।