ব্রাহ্মণবাড়িয়ায় হামলায় ৫০ জন আহত
পূর্ব শত্র“তার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারুই ব্রাহ্মণহাতা গ্রামে প্রতিপক্ষের হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহত ১০ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বেলা ৩ টার দিকে পূর্ব শত্র“তার জের ধরে একই গ্রামের শহীদ চেয়ারম্যানের নেতৃত্বে কয়েক শ’ লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শিশু মিয়ার গোষ্ঠীর উপর আক্রমণ করে। হামলাকারীরা কমপক্ষে ৩০টি বাড়ি ঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। হামলাকারীদের প্রতিরোধ করতে গিয়ে শিশু মিয়ার গোষ্ঠীর অন্তত ৫০ জন আহত হয়েছে।
এর মধ্যে গুরুতর আহত অবস্থায় সিরাজুল ইসলাম (৫২), সালেহা খাতুন (৫০), মতি মিয়া (৫৫) নসু মিয়া (৩৬), দীন ইসলাম (২৫) চান বাদশা (৩০), শুক্কুর আলী (২০), আবুদল্লাহ (২৭) শাহ আলম (২৫) ও এনামুল (৪০) কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
