ব্রিটিশ কাউন্সিলের ফিউচার শর্টফিল্ম ফেস্টিভ্যাল স্থগিত
ব্রিটিশ কাউন্সিল আয়োজিত চলচ্চিত্র উৎসব ফিউচার শর্টফিল্ম ফেস্টিভ্যাল অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
আগামী ২ নভেম্বর থেকে এই চলচ্চিত্র উৎসব ঢাকার ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে শুরু হওয়ার কথা ছিল।
ফিউচার শর্টফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠানের তারিখ পরবর্তীতে নির্ধারণ করা হবে বলে ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়েছে।
