২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যায়যায়দিন কমপ্লেক্সের দখল নিয়েছেন তালেয়া রেহমান

পুলিশের সহযোগিতায় তেজগাঁওয়ের যায়যায়দিন কমপ্লেক্সের দখল নিয়েছেন সদ্য বন্ধ হয়ে যাওয়া দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2006, 03:00 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

যায়যায়দিনের সাংবাদিকরা নফহবংি২৪.পড়স কে জানান, আনুমানিক সকাল সাড়ে ১১ টায় তালেয়া রেহমান তেজগাঁও থানার দুই প্লাটুন পুলিশ নিয়ে কমপ্লেক্সের ভেতর প্রবেশ করেছেন। খবর পেয়ে চাকরিচ্যুত সাংবাদিকরা এবং বসুন্ধরা গ্র“পের নির্বাহী পরিচালক আজিজুল হক ঘটনাস্থলে পৌঁছালে চরম উত্তেজনার সৃষ্টি হয়।

সাংবাদিকরা অভিযোগ করেন, সকালে তারা হাইকোর্টে পত্রিকাটি মামলা সংক্রান্ত কাজে গেলে এ সুযোগে তালেয়া রেহমান পুলিশের পাশাপাশি তার পরিচালনাধীন ডেমোক্রেসি ওয়াচ এর ছাত্রদের নিয়ে কমপ্লেক্সটি দখ করে নেন। 

এর আগে গত চারদিন ধরে ভবনটির কর্তৃত্ব বসুন্ধরা গ্র“পের দখলে ছিল।

ঈদের ছুটির পর ২৭ অক্টোবর শুক্রবার হঠাৎ করে কর্তৃপক্ষের একটি ঘোষণায় যায়যায়দিন বন্ধ হয়ে যায়। চাকরিচ্যুত সিনিয়র সাংবাদিক এহসানুল হক বাবু আদাবর থানায় শফিক রেহমানের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন। পত্রিকাটির অপর সিনিয়র সাংবাদিক সুমন মাহবুব তেজগাঁও শিল্পঞ্চল থানায় রেহমানের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধির ৪২০ ধারায় একটি মামলা দায়ের করেন।

এর পরদিন রাতে সাংবাদিকদের আন্দোলন--প্রতিবাদের মুখে হাতে চারটি টিকিট নিয়ে টানা ১২ ঘন্টা নাটকীয়তার পরও দেশ ছেড়ে যেতে পারেননি সম্পাদক শফিক রেহমান। শেষপর্যন্ত বিক্ষুব্ধ সাংবাদিকদের সঙ্গে সমঝোতা করতে সম্মত হন তিনি।