২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারঘাটে মা ও শিশুর লাশ উদ্ধার

চারঘাট উপজেলার গোবিন্দপুর গ্রামের একটি আখক্ষেত থেকে পুলিশ সোমবার মা ও তার ৬ বছরের এক শিশু পুত্রের লাশ উদ্ধার করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2006, 09:50 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

চারঘাট থানা পুলিশ জানায়, আখক্ষেতে লাশ দুটি পরে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধার করে পুলিশ তা সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।

অজ্ঞাত পরিচয়ের ওই মহিলাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে পুলিশ ধারণা করছে। আর হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে ৬ বছরের ওই শিশুটিকেও হত্যা করা হয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় চারঘাট থানায় হত্যা মামলা হয়েছে।