দেবহাটায় ১৪৪ ধারা
নতুন করে অনাকাংখিত ঘটনা এড়াতে দেবহাটা উপজেলার পারুলিয়ায় সোমবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল।
এর আগে গত দুদিন চার ও ১৪ দলীয় জোটের সমর্থকদের মধ্যে ব্যাপক মারপিট ও ধাওয়া-- পাল্টা ধাওয়া হয়।
১৪ দলীয় জোট নেতৃবৃন্দ জানান, বিএনপি ও জামাত সমর্থকরা হামলা চালিয়ে আওয়ামী লীগ কার্যালয় ও নেতা-কর্মীদের মারধর করে। ঠিক একই ধরনের অভিযোগ করেন চার দলীয় জোট নেতৃবৃন্দও।
