২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোরহানউদ্দিনে সংঘর্ষে ৯ গুলিবিদ্ধসহ আহত অর্ধ শতাধিক

বোরহানউদ্দিনের দেউলা ইউনিয়নে রোববার আওয়ামীলীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলিতে ৯ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অর্ধ শতাধিক। হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে ইউনিয়ন পরিষদ কার্যালয়,  ১০টি দোকান ও ৭টি বাড়িতে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2006, 09:45 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, দেউলার মজম বাজার এলাকায় আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান শাহাজাদা তালুকদারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারীরা এক পর্যায়ে ইউনিয়ন পরিষদ কর্যালয় ভাংচুর ও বর্তমান চেয়ারম্যান বাবুলের মটর সাইকেল জ্বালিয়ে দেয়।

এর পর পর শুরু হয় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া--পাল্টা ধাওয়া, দোকান ও বাড়ি ঘর ভাংচুর। এ সময় উভয় পক্ষের গোলাগুলিতে ৯ জন গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধরা হল নবু মেম্বার (৫০), রিপন (২৫), আরজু (৪২), মোসলেম (৪০), মোতাহার (৩৫), তোহা চৌধুরী (৩৫), শাহাজাদা (৪০), হিমু (৪০) ও বাবুল (২১)।

আহতদের বোরহানউদ্দিন থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।