২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের বিক্ষোভ

আগামী ৫/৬ দিনের মধ্যে পদোন্নতির বিষয় নিশ্চিত করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে সচিবালয়ের পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা রোববার ঘোষণা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2006, 12:28 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

এ এফ এম সোলায়মান চৌধুরি রোববার সংস্থাপন সচিব হিসেবে কাজে যোগ দেওয়ার পর সচিবালয়ের পদোন্নতি বঞ্চিত প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তা সকাল সোয়া ১০টায় তার সাথে দেখা করে এসব কথা বলেন।

কর্মকর্তা এরপর বাইরে এসে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের সহকারী কমিশনার হাবিবুর রহমানের সাথে বিক্ষ’ব্ধ কর্মকর্তাদের বাক বিতন্ডা ঘটে।

পরে পরিস্থিতি শান্ত হয়ে আসলেও যেকোন সময় আবারও বিক্ষোভ হতে পারে এ আশংকায় বর্তমানে সচিবালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে।