২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবিধানিক বিকল্পকেই ডাকতে হবে হাসিনাকে জানালেন ড. কামাল

ড. কামাল হোসেনের মতে, রাষ্ট্রপতিকে সংবিধানের ৫৮ (গ) অনুচ্ছেদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ দিতে হবে। বর্তমান ক্ষেত্রে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসান অপারগতা জানিয়েছেন বলে ওই ধারায় নির্দেশিত পরের বিকল্পই বেছে নিতে হবে রাষ্ট্রপতিকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2006, 12:04 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

রোববার সকালে সুধা সদনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে এভাবেই সংবিধানের অনুচ্ছেদের ব্যাখ্যা দিয়েছেন ড. কামাল হোসেন। সুধা সদন থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

রাষ্ট্রপতির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব নেওয়া অসাংবিধানিক হবে কি-না এ বিষয়ে অবশ্য ড. কামাল কোনো মন্তব্য করেননি।

সংবিধানের ৫৮ (গ) অনুচ্ছেদ অনুসারে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে না পাওয়া গেলে তার আগের প্রধান বিচারপতিদের মধ্য থেকে একজনকে বেছে নেওয়ার কথা রয়েছে।

ড. কামাল হোসেন বেরিয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতির সাক্ষাতের বিষয়ে সিদ্ধান্ত নিতে শেখ হাসিনা দলের সভাপতিমণ্ডলীর সঙ্গে বৈঠক করেন। এসময় দলের সাধারণ সম্পাদক আবদল জলিল, আমীর হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ সেলিম, মতিয়া চৌধুরী কাজী জাফরুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।