ঢাবির উপাচার্যের বাসার সামনে বোমা বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাস ভবনের সামনে শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে অজ্ঞাত পরিচয়ের দুই যুবক বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটর সাইকেলে করে এসে সন্ত্রাসীরা বোমার বিস্ফোরণ ঘটানোর পর উপস্থিত ছাত্ররা তাদের হাতেনাতে ধরে ফেলে। পরে উত্তম -- মধ্যম দিয়ে শাহবাগ থানা পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়। এর আগে তারা মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।
শাহবাগ থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে। তবে তারা তাৎক্ষণিকভাবে ওই দুজনের নাম ও রাজনৈতিক পরিচয় জানাতে পারেনি।
