২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির ছুটি বর্ধিত, পরীক্ষা স্থগিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত ছুটি অনিবার্য কারণে ৯ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 06:08 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের সভাপতিত্বে শনিবার অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ২ নভেম্বর থেকে পূর্ব নির্ধারিত সব পরীক্ষা স্থগিত থাকবে এবং এসব পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হবে। নভেম্বরের ৪ তারিখ থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হবে।

তবে সংশ্লিষ্ট পরীক্ষা কমিটি পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনবোধে পরীক্ষার সময়সূচী পুনর্নির্ধারণ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম যথারীতি পূর্ব ঘোষণা অনুযায়ী অব্যাহত থাকবে।