২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-মাওয়া সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন

ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জে ১৪ দল কর্মীরা কমপক্ষে ২০টি পয়েন্টে ব্যারিকেড দেওয়ায় শনিবার সকাল থেকে ঢাকার সাথে এ অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি পুলিশের সাথে ১৪ দলের কর্মীদের সংঘর্ষের ফলে দুই পুলিশ আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 01:11 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

আহত পুলিশ সদস্যরা হলেন লৌহজং থানার ওসি মেজবাহ্ উদ্দিন ও কনস্টেবল হাফিজুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টা থেকে ১৪ দলের নেতা কর্মীরা মাওয়া ফেরি ঘাটসহ এর আশেপাশের এলাকা সম্পূর্ণ অচল করে দেওয়ায় ফেরি পার হয়ে আসা গাড়িগুলো মাওয়া ঘাটে আটকা পড়ে আছে। সকাল ১০টার দিকে আওয়ামী লীগ লাঠি মিছিল বের করে। এ সময় তারা মাওয়া চৌরাস্তায় বিএনপির তোরণ ও বিলবোর্ড ভাংচুর করে এবং মাওয়া চৌরাস্তার বিএনপি অফিসে হামলা চালায়। পুলিশ বাধা দিলে হামলাকারীরা তাদের আক্রমণ করে এবং এতে দুই পুলিশ সদস্য আহত হন।

এদিকে ঢাকা-মাওয়া মহাসড়কটি সম্পূর্ণ অচল থাকায় আটকা পড়া যাত্রীদের পায়ে হেঁটে সামনে এগোতে হচ্ছে।

গুরুত্বপূর্ণ স্থানে অধিক পুলিশ মোতায়েন করা হলেও তারা মূলত নীরব ভূমিকা পালন করছে।