ময়মনসিংহের গফরগাঁয়ে আড়াই কেজি গান পাউডার উদ্ধার
ময়মনসিংহের গফরগাঁয়ে শুক্রবার সন্ধ্যায় আড়াই কেজি গান পাউডার উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টায় স্টেশন রোডে একটি মনিহারি দোকানে তল্লাশী চালিয়ে গান পাউডার ভর্তি ব্যাগ উদ্ধার করা হয়।
এ সময় দোকান মালিক বুলবুলকে পুলিশ আটক করে।
এ অভিযানের নেতৃত্ব দেন সার্কেল এসপি দেওয়ান লালন আহমেদ।
