২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্দলীয়-নিরপেক্ষ ব্যক্তির নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠনে রাষ্ট্রপতির প্রতি আহ্বান

নির্দলীয় ও নিরপেক্ষ ব্যক্তির নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠনে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এবং মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলনের নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2006, 08:24 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

শুক্রবার এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান।

তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, ক্ষমতাসীন চার দলীয় জোটের প্রতিনিধি বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া তাঁর প্রতিপক্ষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের সাথে ছয় দফা বৈঠকের পর সংলাপ ব্যর্থ ঘোষণা করে গোটা দেশকে এক সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছেন।

তারা সংবিধান অনুযায়ী প্রকৃত অর্থে নির্দলীয়--নিরপেক্ষ ব্যক্তির কাছে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দায়িত্ব অর্পণ করতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানান।