ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
ভাঙ্গা উপজেলার ভাঙ্গা--মাওয়া মহাসড়কের পুরুরিয়ায় শুক্রবার সকাল ১০টার দিকে বাস চাপায় জালাল হাওলাদার (৭০) নামের এক পরিবহন ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
পুলিশ জানায়, মাদারীপুর থেকে ঢাকাগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তা পার হওয়ার সময় জালাল হাওলাদারকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
নিহত জালাল হাওলাদার ফরিদপুর জেলা বাস মালিক গ্র“পের সদস্য ছিলেন।
