মহেশপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
মহেশপুর থানা পুলিশ শুক্রবার পৌর এলাকার বারইপাড়া প্রাইমারী স্কুলের সেফটিক ট্যাংকের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেফটিক ট্যাংক থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে লোকজন পুলিশকে খবর দেয়।
পুলিশ ধারণা করছে সন্ত্রাসীরা অন্য কোনো স্থানে ওই যুবককে হত্যা করে লাশ ট্যাংকের ভেতরে লুকিয়ে রেখেছিলো। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
