২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাজবাড়ীতে ভয়াবহ এক অগ্নিকান্ডে কমপক্ষে ১০ লাখ টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2006, 02:21 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

শুক্রবার রাত ৪ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বরাট বাজারে ভয়াবহ এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

জানা গেছে, বরাট বাজারে সঞ্জয় চক্রবর্তীর জুয়েলারি দোকানসহ সিরাজ মৃধা, আনিসুর রহমান এবং বাচ্চু খলিফার দোকানে আগুন লেগে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মাত্র আধঘন্টার মধ্যে দোকানগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

দমকল সূত্র থেকে জানা গেছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়।