ঈদে ডাক্তারবিহীন সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরী বিভাগ
ঈদের ছুটির সময় যথাযথভাবে কাজ করে যাওয়ার আনুষ্ঠানিক নির্দেশ সত্ত্বেও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরী বিভাগ সেই নির্দেশ মানেনি। কাজও করা হয়নি যথাযথভাবে। কখনো কখনো খুঁজে পাওয়া যায়নি কর্তব্যরত চিকিৎসককে পর্যন্ত।
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরী বিভাগে বুধবার দুপুর সোয়া ১২ টার দিকে গিয়ে কর্তব্যরত একমাত্র চিকিৎসককে বেশ কিছু সময়ের জন্য তার আসনে পাওয়া যায়নি। ফলে অপেক্ষা করতে হয় গুরুতর আহত বেশ কিছু রোগীকে।
ঠিক ওই সময় বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত এক রোগী হাজির হন জরুরী বিভাগে। কিন্তু চিকিৎসার জন্য তাকে অপেক্ষা করতে হয় ২০ মিনিটেরও বেশি সময় ধরে। সাত বছরের একটি শিশুর কপালের ক্ষতে সেলাই দিতে দেখা যায় নিরঞ্জন নামের এক ওয়ার্ড বয়কে। সে সময় ফাহিম নামের ওই শিশু রোগী ব্যাথায় চিৎকার করে কাঁদছিল। ফাহিমের বাসা শের-ই-বাংলানগরের কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার্স কোয়ার্টারে।
ফাহিমের চাচা ওমর ফারুক জানান, “চিকিৎসককে অনুপস্থিত দেখে ফাহিমের চিকিৎসা করার জন্য জরুরী বিভাগের ওয়ার্ড বয়কে অনুরোধ করা ছাড়া আমাদের সামনে আর কোন উপায় ছিল না।”
এদিকে কর্তব্যরত চিকিৎসকের কক্ষে তার চেয়ারের পাশে তারই সহকর্র্মী এক চিকিৎসক বসে ছিলেন। তিনি নিজের পরিচয় দেন ডাক্তার কার্তিক হিসেবে। তিনি জানান, কর্তব্যরত চিকিৎসক উত্তম কুমার বড়–য়া কিছুক্ষণ আগে বাইরে গেছেন। কিন্তু কোথায় গেছেন তা তিনি বলতে পারেননি।
এছাড়া সময় বয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উদ্বিগ্ন হয়ে পড়ছিলেন বৈদ্যুতিক তারে জড়িয়ে আহত ইদ্রিস আলী। কয়েকবার ডাক্তারকে খুঁজেও বের করার চেষ্ট করেন তিনি। কিন্তু সব চেষ্টাই ভেস্তে যায়।
“আমার ছেলে সলিমুল্লাহ ব্যাথায় কাঁদছে। এখুনি তার ওষুধ দরকার। আমাকে একটু সাহায্য করেন”, এক বাবার কণ্ঠ থেকে ঝরে পড়ে কাতর মিনতি।
এ সময় এই প্রতিবেদক ডাক্তার কার্তিককে কর্তব্যরত চিকিৎসকের খোঁজ নেয়ার অনুরোধ জানালে তিনি জবাব দেন, “হাসপাতালের এক স্টাফ নার্সের সঙ্গে তিনি কিছু জরুরী বিষয় নিয়ে কথা বলতে গেছেন। খুব তাড়াতাড়িই ফিরে আসবেন।”
ঠিক বেলা ১২ টা ৩৮ মিনিটে ডাক্তার বড়–য়া তার কক্ষে ফিরে আসেন। তখন কক্ষটি রেগীতে প্রায় ভরে গেছে।
তিনি জানান,“অগ্নিদগ্ধদের চিকিৎসার কোন সুযোগ এখানে নেই বলে রোগীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হয়।”
ক্ষতস্থান সেলাইসহ অন্যান্য ধরনের চিকিৎসা করার অনুমতি ওয়ার্ড বয়দের আছে কিনা, সে ব্যাপারে জানতে চাইলে ডাক্তার বড়–য়া বলেন, সাধারনত এই কাজগুলো আমরাই করে থাকি। কিন্তু লেকজনের অভাব বলে আইন অমান্য করে ওয়ার্ড বয়দের দিয়ে কাজগুলো করিয়ে নিতে হচ্ছে।
এ ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে ডাক্তার বড়–য়া নফহবংি২৪.পড়স এর এই প্রতিনিধিকে বলেন, “রোগীদের চাপের কারণে আমরা অভিজ্ঞ ওয়ার্ড বয়দের সাহায্য নিতে বাধ্য হই। তবে এই ওয়ার্ড বয়রা অবশ্য অপারেশনের সময় নিয়মিত সার্জনদের সাহায্য করে থাকে।”
