২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে অবৈধ অস্ত্র রাখায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

অৈবধ অએ੬ রাখার অিভেযাগ পચমািণত হওয়ায় োনায়াখালী োজলা ও দায়রা জজ এএফএম োমাએ੪ফা োরাববার চারজনেক যাবਕীবন কারাদਟ িদেয়েছন৷

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2006, 09:30 AM

Updated : 26 Apr 2022, 04:00 PM

অবৈধ অস্ত্র রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় নোয়াখালী জেলা ও দায়রা জজ এএফএম মোস্তফা রোববার চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

এরা হলেন জেলার বেগমগঞ্জ উপজেলার জয়নারায়ণপুর গ্রামের ইকবাল হোসেন (৩০), সুমন (২০), জাহাঙ্গীর আলম (২৪) ও জাবেদ আলম (২৩)।

মামলার বিবরণে জানা যায়, এ বছর ১৬ জানুয়ারী বেগমগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জয়নারায়ণপুর গ্রামের শ্রমিক নেতা মৃত ছায়েদল হকের বাড়ি ঘেরাও করে। সেখানে  কারাদণ্ডপ্রাপ্তরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বন্দুক, একটি পাইপগান, একটি রিভলবার ও দুটি কার্তুজসহ এদের গ্রেপ্তার করে।

দীর্ঘ শুনানীর পর আদালত অস্ত্র আইনের ১৯ (ক) ও (চ) ধারায় ওই চারজনকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেন।

তবে দণ্ডপ্রাপ্তদের দুজন জাবেদ আলম ও সুমন ইতোপূর্বে জামিনে মুক্তি পেয়ে পালিয়ে যায়।

ওই মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবদুর রহমান এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোশারফ হোসেন।