চাঁদ দেখা যায়নি, ঈদ বুধবার
সোমবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী বুধবার ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির এক মুখপাত্র সন্ধ্যা সোয়া সাতটায় নফহবংি২৪.পড়স কে জানান, দেশের কোনো স্থানে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেনের বাসায় ফোন করা হলে তার বাসা থেকে বলা হয়, প্রতিমন্ত্রী গণমাধ্যমকে বলতে বলেছেন, দেশের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় ঈদ হবে আগামী বুধবার। সোমবার সন্ধ্যায় প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
