ব্রাহ্মণবাড়িয়ায় সালিশী সভায় হামলা, নিহত ১
—ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কুটি গ্রামে বাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে সোমবার রাত ৮টায় এক সালিশ সভায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে।
এ ঘটনায় অপর একজন গুরুতর আহত হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হায়দার নফহবংি২৪.পড়স কে জানান, কুটি গ্রামের কাঠেরপুল এলাকায় জাহের মাস্টার এবং তার চাচা নাসির মেম্বারের মধ্যে বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। সোমবার ইফতারির পর এ নিয়ে গ্রাম্য মাতব্বরদের নিয়ে সালিশ বসলে রাত ৮ টার দিকে নাসির মেম্বারের লোকজন এতে হামলা চালায়।
এসময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে জাহের মাস্টার (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত জসীমউদ্দিনকে (৫৫) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
