২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবের চৌধুরী ও শ্যামল দত্তের জামিন লাভ

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও নির্বাহী সম্পাদক শ্যামল দত্ত রোববার কিশোরগঞ্জের ১নং আমলী আদালতের ম্যাজিষ্ট্রেট আবু তাহের মোহাম্মদ আবু সাঈদের কোর্ট থেকে ফের জামিন লাভ করেছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2006, 04:40 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

হোসেনপুর উপজেলা বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে নিয়ে ২০০৫ সালের ২৪ আগষ্ট ভোরের কাগজে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে দায়ের করা মানহানীর মামলায় তারা এতদিন জামিনে মুক্ত ছিলেন। কিন্তু পুলিশী নির্যাতনে আহত হয়ে চিৎিসাধীন থাকায় সাবের হোসেন চৌধুরী এবং অসুস্থতার কারণে শ্যামল দত্ত গত ১৭ অক্টোবর নির্ধারিত তারিখে আদালতে হাজির হতে না পারায় তাঁঁদের পক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করেন। কিন্তু ম্যজিষ্ট্রেট তা নাকচ করে দেন। সেই সঙ্গে জামিন বাতিল করে জারি করেন গ্রেফতারী পরোয়ানা।

সাবের চৌধুরী ও শ্যামল দত্তের আইনজীবী শাহ আজিজুল হক রোববার ফের জামিনের আবেদন করেন। শুনানী শেষে আদালত তা মঞ্জুর করে।