২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সন্ত্রাসীদের গুলিতে যুবদল নেতা নিহত

রাজশাহীর পবা উপজেলায় শনিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে যুবদলের এক নেতা নিহত ও অপর একজন আহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2006, 09:37 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

নিহত যুবদল নেতার নাম আব্দুল আমিন। তার বাড়ি পারিলা ইউনিয়নে। আহত সিরাজুল ইসলামের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে খড়খড়ি বাইপাস মোড়ে ১০/১২ জনের একটি সশস্ত্র দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামকে লক্ষ্য করে গুলি করে। এ সময় তার সাথে থাকা যুবদল নেতা আমিন এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকেও গুলি করে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

গুলিবিদ্ধ সিরাজুল ইসলামের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাকে দেখতে মেয়র মিজানুর রহমান মিনু হাসপাতালে গিয়েছিলেন।

ঘটনার পর পুলিশ এলাকায় অভিযান শুরু করেছে। তবে এই হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।