তারাকান্দায় স্বামীর প্রহারে স্ত্রী নিহত
ময়মনসিংহের তারাকান্দায় শনিবার সকালে দাম্পত্য কলহের জের ধরে স্বামীর পিটুনীতে স্ত্রী নিহত হয়েছেন।
পুলিশ জানায়, চান্দপুর গ্রামের আব্দুস সালামের সাথে দীর্ঘদিন ধরে তার স্ত্রী ফিরোজা বেগমের(৩২) দাম্পত্য কলহ চলছিল। সকাল সাড়ে ৮টার দিকে স্বামী--স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে স্বামীর পিটুনীতে ফিরোজা ঘটনাস্থলে নিহত হন। নিহত ফিরোজার তিন সন্তান রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করলেও ঘাতক স্বামী পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে নিহতের ভাই মতিউর রহমান বাদি হয়ে তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন।
