২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বাসযাত্রীদের পিটুনিতে ডাকাত নিহত

আশুগঞ্জ উপজেলার সোনারামপুরে শনিবার ভোররাতে যাত্রিবাহী একটি বাসে ডাকাতি করতে গিয়ে বাসযাত্রীদের পিটুনিতে এক ডাকাত নিহত এবং অপর এক ডাকাত আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রাহ্মণবাড়িয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2006, 09:29 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

পুলিশ জানায়, ঢাকা - সিলেট মহাসড়কের সোনারামপুরে আট-দশ জনের যাত্রীবেশী একটি সশস্ত্র ডাকাত দল সিলেট থেকে ঢাকাগামী বাসে ডাকাতি শুরু করে। এ সময় যাত্রীরা সম্মিলিতভাবে তাদের প্রতিহত করলে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু যাত্রীরা তাদের দুজনকে ধরে পিটুনি দেয়।

এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে যাত্রীদের হাত থেকে ডাকাতদের উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় আহত দুই ডাকাতকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়।

বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ভৈরবের ফারুক ওরফে আলমগীর নামের এক ডাকাত (৩০) মারা যায়। গুরুতর আহত অপর ডাকাত খৈবর আলী ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।