২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুলিয়ারচরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

কুলিয়ারচর উপজেলার আগরপুর গ্রামে দীর্ঘ দিনের বিরোধের জের ধরে শনিবার সকালে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত ও ৫ জন আহত হয়েছেন। নিহতের নাম আ. রশিদ (৩২)।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2006, 07:17 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, আগরপুর গ্রামের নিহত আ. রশিদের সাথে একই গ্রামের নূর মোহাম্মদ ও তাজুল ইসলামের বিরোধ বহু দিন ধরে চলে আসছিল। এর জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন আ. রশিদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহত পাঁচজন হলেন রহিমা (৬০), বাক্কার মিয়া (৪৫), তাহু (৩৫), মুসলিম (৫০) ও মমতা (২৫)। তাদের বাজিতপুর উপজেলা সদর হাসপাতাল ও ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে  বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।