২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে অগ্নিকাণ্ডে ৮ দোকান ভষ্মিভূত

বাগেরহাটে পৃথক দুটি অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে গেছে। শুক্রবার গভীর রাতে  কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার এবং শনিবার ভোর রাতে রামপাল উপজেলা সদরের বাসস্ট্যাণ্ড সংলগ্ন বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2006, 06:47 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

পুলিশ, ফায়ার ব্রিগেড ও প্রতক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১ টার দিকে সাইনবোর্ড বাজারের বাসুদেবের সাইকেল গ্যারেজ থেকে আগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং দ্রুত তা আশপাশের তিনটি দোকান, একটি শ্রমিক ইউনিয়ন কার্যালয় ও  একটি সাইকেল গ্যারেজে ছড়িয়ে পড়ে।

এ সময় মসজিদের মাইকে ঘোষণা দেয়া হলে এলাকাবাসী এগিয়ে আসে। পরে বাগেরহাট থেকে যাওয়া দমকল কর্মীদের সহযোগিতায় রাত ১ টা নাগাদ আগুন নেভানো সম্ভব হয়। দমকল বিভাগের ধারণা অগ্নিকান্ডের কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট।

রামপালে ভোর রাতে অসাবধানতা বশত ফেলে দেয়া সিগারেটের আগুন থেকে তুলা ব্যবসায়ী দাউদ শেখের দোকানে আগুন লাগলে প্রায় ৫০ বস্তা তুলা পুড়ে যায়। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।