২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১

হাতীবান্দা উপজেলার সিঙ্গীমারী সীমান্তের বাড়াইপাড়া গ্রামে শনিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছেন। বিএসএফ তার লাশ নিয়ে গেছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2006, 06:18 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

বগুড়ার সারিয়াকান্দী থেকে আজগর আলী (৩৫) হাতীবান্দার বাড়াইপাড়া এলাকায় শুক্রবার বেড়াতে আসেন। ভোরে তিনি সীমান্তবর্তী রাস্তার ৮৯২ নম্বর মেইন পিলারের কাছে পায়চারি করছিলেন। এমন সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে আজগর নিহত হন।

খবর পেয়ে বিডিআর সকাল ৯ টার দিকে বিএসএফকে চিঠি পাঠায়। কিন্তু বিএসএফ চিঠির জবাব দেয়নি।

লালমনিরহাট ১৯ রাইফেলসের উপ-অধিনায়ক মেজর জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।