নীলফামারীতে বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যূ
জলঢাকা উপজেলার কালকাটে বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যূ হয়েছে। আহত হয়েছে আরো দুজন। এ ছাড়া ঝড় -- বৃষ্টিতে বিধ্বস্ত হয় ২০টি ঘরও।
হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে প্রচণ্ড ঝড় -- বৃষ্টির সময় ঘরের ওপর বাজ পড়লে কবীর হোসেনের নামের এক ব্যক্তির স্ত্রী মজিরন ও তার তিন বছরের শিশু কন্যা লিপি ঘটনাস্থলেই মারা যান। আহত প্রতিবেশী হাব্বুর ও হাসিনুরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
