২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে মোবাইল ফোন চুরির ঘটনায় ছাত্র আটক

মোবাইল ফোন চুরির ঘটনায় ধরা পড়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হল শাখা ছাত্রদলের বহি®কৃত কর্মী ইসমাইল হোসেনকে আটক করার পর মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ছাত্রদলের রাবি শাখা তাকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2006, 07:12 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। জানা গেছে, এটাই তার প্রথম চুরির ঘটনা নয়। গত সপ্তাহে তিনি মোবাইল ফোন ও টাকা চুরি করে ধরা পড়ার পর ছাত্রদল থেকে বহিষ্কারও করা হয়।

গত ১৪ অক্টোবর ইসমাইল মোবাইল চুরি সিন্ডিকেটের অপর সদস্য ডলারের সহযোগিতায় ক্যাম্পাসের একটি কোচিং সেন্টার থেকে আইবি এর এমবিএ প্রোগ্রামের এক ছাত্রীর স্যামসাং ব্র্যাণ্ডের মোবাইলটি চুরি করে। পরে তিনি সেটটি বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের পার্শ্ববর্তী মিলন ফার্মেসিতে ২৫০০ টাকায় বিক্রি করে দেয়। পরে অন্য ছাত্র ও প্রভোস্টসহ ছাত্রদলের কয়েকজন নেতার চাপাচাপিতে চুরির ঘটনাটি স্বীকার করেন। 

এ ঘটনার পর ইসমাইলকে হলের ছাত্ররা পুলিশে দিতে চাইলে মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি। তবে হলের ছাত্রদলের নেতারা তাকে হল ছাড়ার নির্দেশ দিয়েছেন।

বিষয়টি হল প্রভোস্ট ড. সাহিদ জামান ও প্রক্টর ড. এনামুল হককে জানালে ওই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তাঁরা জানিয়েছেন।