বাংলাদেশে সাহায্য ব্যবহার নিয়ে যুক্তরাজ্যের শঙ্কা
বাংলাদেশকে দেওয়া সাহায্যের পরিমাণ দ্বিগুণ করতে চাইলেও দুর্নীতির কারণে এর সর্বোচ্চ ব্যবহার সম্ভব হবে কি-না তাই নিয়ে শঙ্কিত যুক্তরাজ্য।
দেশটির রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী বলেন, এ মুহূর্তে দেশে দুর্নীতি হ্রাস ও সব ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার হলেও সবকিছু গ্রাস করে নিচ্ছে দুর্নীতি এবং এটা অবশ্যই বন্ধ করতে হবে। এদেশের সব মানুষই এখন এ বিষয়ে একমত’।
বুধবার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক আলাপচারিতায় আনোয়ার চৌধুরী বলেন, যুক্তরাজ্য সরকার তার ‘ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’ (ডিএফআইডি) এর মাধ্যমে বাংলাদেশকে বর্তমানে প্রতিবছর ১২৫ মিলিয়ন পাউণ্ড উন্নয়ন সহায়তা দিচ্ছে।
তিনি বলেন, স্বাস্থ্যখাতে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস (এমডিজিএস) কর্মসূচির বাস্তবায়ন দ্রুত করতে পরবর্তী পাঁচ বছরে ডিএফআইডি ১০০ মিলিয়ন পাউন্ড সহায়তা দেবে।
