মোবাইল ফোন ব্যবহারে বাংলাদেশকে এগিয়ে দিল গ্রামীণফোন
এশিয়া--প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে মোবাইল ব্যবহারের দিক থেকে পঞ্চম স্থানে আছে বাংলাদেশ। আর এর পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছে গ্রামীণফোন। এর আগে ওই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল অষ্টম। লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনফর্মা পরিচালিত গবেষণায় এ তথ্য জানা গেছে।
চলতি বছরের দ্বিতীয় কোয়ার্টারে (এপ্রিল--জুন) বাংলাদেশের অবস্থানগত এই উন্নতি হয়েছে। প্রথম কোয়ার্টারে (জানুয়ারি থেকে মার্চ) এশিয়া--প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে যে ১২ লাখ ৬৫ হাজার সংযোগ দেওয়া হয়েছে তার মধ্যে গ্রামীণফোনের সংযোগ গ্রহণকারীর সংখ্যা ছিল আট লাখ ৮৫ হাজার। এ কারণে ওই অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশ অষ্টম স্থানে উঠে আসে।
প্রথম কোয়ার্টারে চীন এক কোটি ৭৯ লাখ মোবাইল ফোন ব্যবহারকারী নিয়ে ইনফর্মার তালিকার শীর্ষে ছিল। এর পর ছিল যথাক্রমে ভারত (এক কোটি ৪৫ লাখ), পাকিস্তান (৫৬ লাখ), ইন্দোনেশিয়া (৩২ লাখ), ভিয়েতনাম (২০ লাখ ৪ হাজার), জাপান (১০ লাখ ৭০ হাজার) ও মালয়েশিয়া (১০ লাখ ৪০ হাজার)। এদের পরেই ছিল বাংলাদেশের অবস্থান।
দ্বিতীয় কোয়ার্টারে গ্রামীণফোন একাই ২০ লাখ ব্যবহারকারী সংখ্যা বাড়িয়েছে। এ সময় বাজারে তাদের অন্য প্রতিযোগী অপারেটররা সবাই মিলে গ্রাহক সংখ্যা বাড়িয়েছে ১০ লাখ ৭০ হাজার। সব মিলিয়ে এ সময়ে বাংলাদেশে মোট মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৩০ লাখ ৭০ হাজার। মোবাইল ফোন ব্যবহারের দিক থেকে দেশের শীর্ষ অপারেটর গ্রামীণফোনের আড়াইশ শতাংশ প্রবৃদ্ধি ভিয়েতনাম (৩৫ লাখ ৪০ হাজার), মালয়েশিয়া (১২ লাখ ৫০ হাজার) ও জাপানকে (১০ লাখ ৬০ হাজার) পেছনে ফেলে বাংলাদেশকে পঞ্চম স্থানে উঠে আসার ক্ষেত্রে অবদান রাখে।
২০০৬ সালের দ্বিতীয় কোয়ার্টারে মোট যোগানের দিক থেকে শীর্ষ দশ অপারেটর
ক্রম অপারেটর দেশ প্রত্যেকের মোট যোগান
১ চায়না মোবাইল চীন ১৩,১৪১,০০০
২ চায়না ইউনিকম চীন ৩,৬১৭,৬০০
৩ ভারতী এয়ারটেল ভারত ৩,৪৩২,১৩০
৪ টেলিকমসেল ইন্দোনেশিয়া ৩,২৪৭,৬০০
৫ মবিলিঙ্ক পাকিস্তান ৩,০৭২,৯৮০
৬ এনটিটি ডোকোমো জাপান ২,৭৫১,৫০০
৭ গ্রামীণফোন বাংলাদেশ ২,০৩২,০০০
৮ মবিফোন ভিয়েতনাম ২,০২৮,৩০০
৯ ওয়ারিদ টেলিকম পাকিস্তান ১,৮৪৭,২০০
১০ টাটা টেলিসার্ভিসেস ভারত ১,৭৬৮,৬০০
সূত্র: এশিয়া প্যাসিফিক মোবাইল, দ্বিতীয় কোয়ার্টার ২০০৬, ইনফর্মা
গ্রামীণফোনের প্রধান নির্বাহী এরিক অস নফহবংি২৪.পড়স এর কাছে দেওয়া সংক্ষিপ্ত এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশের জন্য এ ধরনের একটি ইতিবাচক সূচক সৃষ্টি করার ক্ষেত্রে অংশ নিতে পেরে আমরা গর্বিত।
দ্বিতীয় কোয়ার্টারে একইসাথে এয়ারটাইম ও সাবস্ক্রিপশন ফির ক্ষেত্রে গ্রামীণফোনের ছাড় দেওয়ায় বিষয়টি বাজারে সাড়া জাগিয়েছে বলে তিনি জানান।
আরও ছাড় ও সুবিধা দেওয়া হবে কি নাÑ এ ব্যাপারে আগাম কিছু জানাতে চাননি এরিক অস। তবে তিনি বলেন, সেবার মান উন্নত রাখা এবং মূল্য ক্রয়সীমার মধ্যে রাখার চলমান ধারা অব্যাহত থাকবে।
