২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক নিহত, আপডেট

–ঝিনাইদহের মহেশপুর উপজেলার কচুয়ারপোতা গ্রামে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী কৃষক নিহত হওয়ার ঘটনায় বিডিআরের ডাকা পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়নি। বিকাল চারটায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিএসএফ না আসায় তা শেষপর্যন্ত হয়নি বলে জানা গেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2006, 07:11 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

বুধবার সকাল ১১টার দিকে মহেশপুর উপজেলার কচুয়ারপোতা গ্রামে বিএসএফের গুলিতে খবিরউদ্দিন (৩৫) নামে বাংলাদেশী এক কৃষক নিহত হয়।

গুলির শব্দ পেয়ে সামন্তা ক্যাম্পের বিডিআর সদস্যরা বিএসএফকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে দুপক্ষে গুলিবিনিময় শুরু হয়। ঘন্টাব্যাপী এ গুলিবিনিময়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিডিআর ২২ রাইফেল কমাণ্ডিং কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নাসের আহমেদ। তিনি বলেন, গুলিবিনিময়ের পর ঘটনাস্থলে দুজনকে পড়ে থাকতে দেখা গেছে। তবে তারা বিএসএফ সদস্য, না সাধারণ গ্রামবাসী তা নিশ্চিত হওয়া যায়নি।

বিডিআর সূত্র ও কাজিরবেড় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম নফহবংি২৪.পড়স কে জানান, কচুয়ারপোতা গ্রামের একটি মাঠে তিন কৃষক ঘাস কাটতে গিয়েছিলেন। এসময় ভারতের চৌহাটিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে একজন ঘটনাস্থলেই মারা যান ও অপর দুজন পালিয়ে আসতে সক্ষম হয়।

সামন্তা ক্যাম্পের বিডিআর সুবেদার সবেদ আলী নফহবংি২৪.পড়স কে জানান, বিএসএফের গুলির শব্দ পেয়ে বিডিআর পাল্টা গুলি চালালে দুপক্ষে গুলিবিনিময় শুরু হয়। এসময় বিডিআরের ৫০ রাউন্ড গুলির জবাবে বিএসএফ শতাধিক রাউন্ড গুলি ছোঁড়ে বলে তিনি জানান। দুপুর ১২টা ৫৫ মিনিট পর্যন্ত এই গুলিবিনিময় চলে। এ ঘটনায় বিএসএফের কয়েকজন আহত হয়েছে বলে তারা ধারণা করছেন।

নিহত খবিরউদ্দিন কচুয়ারপোতা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।