২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেঁতুলিয়া সীমান্তে বিডিআর--বিএসএফ গোলাগুলি

তেঁতুলিয়ার দর্জিপাড়া সীমান্তে মঙ্গলববার গাছের ডাল কাটাকে কেন্দ্র করে বিডিআর ও বিএসফের মধ্যে গোলাগুলি হয়েছে। ঘটনার পর সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2006, 09:12 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

বিডিআর ও এলাকাবাসী জানায়, দুপুর ২টার দিকে দর্জিপাড়া গ্রামের কয়েকজন অধিবাসী বাংলাদেশী এলাকায় নিজেদের গাছের ডাল কাটছিল। এ সময় কালুগছ সীমান্ত ফাঁড়ির বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউণ্ড গুলি চালায়। একই সময় ওই এলাকায় টহলরত সারিয়ালজোত সীমান্ত ফাঁড়ির বিডিআর সদস্যরাও পাল্টা গুলি চালায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

এ ঘটনায় পর বিডিআর ও বিএসএফ, উভয় পক্ষ সীমান্তে শক্তি বৃদ্ধি করেছে বলে জানা গেছে।

পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহেদুল হক শাহেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।