ইবিতে বৃহস্পতিবার থেকে ঈদের ছুটি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে পবিত্র ঈদুল ফিত্রের ছুটি শুরু হচ্ছে। ১৪ দিন পর আগামী ২ নভেম্বর বিশ্ববিদ্যালয় খুলবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়।
ঈদের ছুটি উপলক্ষে সব ছাত্রাবাস বুধবার দুপুর ১২ টা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ২ নভেম্বর সকাল ১০ টায় সব হল খুলে দেয়া হবে এবং ওইদিনই সব বিভাগের ক্লাস শুরু হবে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর ছাত্রী হল বন্ধ ঘোষণা করা হয়।
