২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকালে ছাত্রদল নেতাকে গণধোলাই

সোমবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় মোবাইল ছিনতাইকালে ছাত্রদল নেতা শোভনকে হাতে-নাতে ধরে গণধোলাই দিয়েছে ‘ছিনতাই প্রতিরোধ কমিটি’ নামে পরিচিত ছাত্রদলের অপর এক অংশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2006, 08:15 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের একটি অংশ বেশ কিছুদিন ধরে ক্যম্পাস ও এর আশপাশে বিভিন্ন স্থানে ব্যাপকহারে মোবাইল ছিনতাই করে আসছিল। পুলিশ, রাবি প্রশাসন ও ছাত্রদল তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় ছাত্রদলের নবীন কয়েকজন নেতাকর্মী প্রবীণ নেতা-কর্মীদের সহায়তায় ‘ছিনতাই প্রতিরোধ কমিটি’ গঠন করে। তুহিন, রানা, নাজসহ এ কমিটির কয়েকজন সদস্য শোভনকে ধরে এ ধোলাই দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ছিনতাইয়ের দায়ে রাবি ছাত্রদল সম্প্রতি শোভনকে ছাত্রদল থেকে বহিস্কারের জন্য কেন্দ্রীয় কমিটি বরাবর সুপারিশ করেছে।

এ বিষয়ে ছাত্রদলের যুগ্ন আহবায়ক দেওয়ান হারুন অর রশিদ মামুন জানান, শোভনের অপকর্মের জন্য তাকে ক’দিন আগেই ছাত্রদল থেকে বহি¯কার করা হয়েছে।

রাবি প্রক্টর প্রফেসর ড. এনামুল হক জানান, এ বিষয়ে তিনি ছাত্রদল নেতাদের নিয়ে আলোচনায় বসবেন।